ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছলিমার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম একই এলাকার আবদুল আলমের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আমানুল হক জানান, ঘটনার দিন বাড়ির পাশে নিজের মাছের খামারে কাজ করছিলেন আরিফুল ইসলাম। এক পর্যায়ে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলাম কয়েকমাস আগে বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!