
এলনিউজ২৪ডটকম: সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে মানবিক উদ্যোগ হিসেবে লোহাগাড়া সোশ্যাল সোসাইটির উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৬ আগস্ট ) লোহাগাড়া উপজেলা কার্যালয় সংলগ্ন মর্ডান ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটির কো-অর্ডিনেটর এটিএম জাহেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রাজনীতিবিদ আবুল হাসেম এবং সমাজসেবক আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা সোশ্যাল সোসাইটির সদস্য কুতুবউদ্দিন।
এ সময় লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য তৌহিদ, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। তারা ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত নির্বাচিত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner