ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় কাঠবাহী জীপের পেছনে টেক্সির ধাক্কা, চালকসহ আহত ৩

লোহাগাড়ায় কাঠবাহী জীপের পেছনে টেক্সির ধাক্কা, চালকসহ আহত ৩

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কাঠবাহী জীপের পেছনে টেক্সির ধাক্কায় চালকসহ ৩ জন গুরতর আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নালারকুল এলাকায় দরবেশহাট ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার পুটিবিলা ইউনিয়নের নতুন পাড়ার নুরুল আলমের পুত্র টেক্সিচালক জাহেদুল ইসলাম (৩০), একই ইউনিয়নের সৈয়দ আহমদের পুত্র মো. ইসমাইল (৬০) ও চুনতি ইউনিয়নের নারিশ্চা বড়ুয়া পাড়ার মৃত মনষা বড়ুয়ার পুত্র নিরঞ্জন বড়ুয়া (৭৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপজেলার সদর বটতলী স্টেশনমুখি কাঠবাহী জীপ হঠাৎ ব্রেক কষে থেমে যায়। এ সময় পেছনে থাকা দ্রুত গতির টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে জীপের পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ ৩ যাত্রী গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ইসমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে টেক্সির সম্মুখভাগ।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত জীপ ও টেক্সি থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!