
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে ৫৫তম ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সীরতের স্থায়ী কার্যালয় শাহ্ মঞ্জিলে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় করেন কর্তৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন সীরত মাহফিল মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। মাহফিলের মিডিয়া ও প্রচার উপ-কমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম¥দ ইবনে দিনার নাজাত, সদস্য মোহাম্মদ ইসমাইল মানিক, কাজী আরিফুল ইসলাম, বাবর হোসেন ছিদ্দিকী, কফিল উদ্দিন লিটু, সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী ও জাহেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ৫৫তম মাহফিলে এবারের বাজেট ৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিলে সীরতপ্রেমী সকলকে প্রতিদিন উপস্থিত থেকে আলোচনা শ্রবণ করার আহবান জানানো হয়েছে। এছাড়া মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে ফজরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
Lohagaranews24 Your Trusted News Partner