
নিউজ ডেক্স : বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে নগরের চান্দগাঁও থানায় ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার (২৯ মে) ভোরে সোয়া চারটার দিকে নগরের চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সোমবার ভোর সোয়া চার দিকে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।

তবে বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, টোকাই ছেলেরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে। তখন আমাদের কর্মীরা টোকাইদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিল। পুলিশের ওপর হামলায় আমাদের কেউ জড়িত নয়। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner