
নিউজ ডেক্স : নগরের কোতোয়ালী থানা পুলিশ ১৮ হাজার টাকার জাল নোটসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে।
রোববার (২৪ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. ওসমান (৩২), মো. সৈয়দ আলম প্রকাশ ফাহাদ (৩৪) ও রায়হান উদ্দিন (২৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সিনেমা প্যালেস কেসিদে রোড সৌদিয়া পরিবহনের কাউন্টারের ভিতর থেকে ওসমান ও মো. সৈয়দ আলম নামে দুই জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে রায়হান উদ্দিন নামে একজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner