
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে অবৈধভাবে উত্তোলিত সাড়ে ৫৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দিনব্যাপী ইউনিয়নের সাতগড় ছড়া ও লাম্বাশিয়া ছড়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, জনৈক মিজান ও কালুর নেতৃত্বে দুই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ৫৩ হাজার ঘনফুট বালু জব্দ ও বালু উত্তোলনের ৩টি মেশিন নষ্ট করে দেয়া হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, একই ইউনিয়নের নারিশ্চা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অপর আরেকটি মেশিন নষ্ট করে দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner