
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে রোহিঙ্গা নারীসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ৫২০ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের টেকনাফ হ্নীলা মোছনী ক্যাম্পের সাবজাত আহমদের স্ত্রী ফাতেমা খাতুন (২৯) ও রামুর রাবেদা দেজুয়াপালং কম্বনিয়া পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মো. আরিফ (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার (১৬ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner