
এলনিউজ২৪ডটকম : শুক্রবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সীমানা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে বেশ কয়েকটি ছোট-বড় দূর্ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা জানান, মাটি আনা-নেয়ার সময় ট্রাক থেকে মাটি সড়কে পড়ে। বৃষ্টির পানি আর সড়কের মাটি মিশে আঠালো কাঁদা সৃষ্টি হয়েছে। ফলে পিচ্ছিল হয়ে উঠেছে মহাসড়ক। পিচ্ছিল সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনা ঘটে।
এই আঠালো মাটি পাকা সড়কে এমনভাবে ‘পেস্ট’ হয়েছে, এগুলো অপসারণ না করলে সহজে সড়ক থেকে সরবে না। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Lohagaranews24 Your Trusted News Partner