
আন্তর্জাতিক ডেক্স : ভালোবাসা না ধন-দৌলত, কোনটির গুরুত্ব বেশি বলে মনে করেন মানুষ তা জানতে সমীক্ষা চালিয়েছিল একটি মার্কিন অর্থ ব্যবস্থাপনা সংস্থা।
প্রায় ১২০০ জন মানুষের ওপর করা এই সমীক্ষা বলছে, দাম্পত্য জীবনে ভাল থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অর্থনৈতিক অবস্থা। সমীক্ষা বলছে, অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকা মানুষদের ৭৩ শতাংশ দাম্পত্য জীবনেও সুখী।
তবে সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষদের মধ্যে ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের কাছে টাকা পয়সার থেকে ভালোবাসার মূল্য বেশি। শতকরা ৭৫ জন বলেছেন, টাকা-পয়সার লেনদেন করা ভালোবাসার তুলনায় অনেক বেশি কঠিন। আর শতকরা ৩৭ জন মানুষ জানিয়েছেন যে, তাঁরা সুখী দাম্পত্য জীবন পেতে ত্যাগ করে দিতে পারেন তাঁদের সর্বস্ব।

তবে সমীক্ষা বলছে, মুখে ভালবাসার কথা বললেও কার্যক্ষেত্রে কিন্তু টাকাও বেশ গুরুত্ব পায় মানুষের কাছে। মহিলাদের মধ্যে শতকরা ৮৭ জন ও পুরুষদের মধ্যে শতকরা ৫৭ জন বলেছেন কোনো ক্ষেত্রে সম্পূর্ণ টাকা দিতে মোটেই ভাল লাগে না তাঁদের। এমনকি ৬০ শতাংশ মানুষই জানিয়েছেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মানুষই ভালবাসার জন্য তাঁদের প্রথম পছন্দ।
Lohagaranews24 Your Trusted News Partner