
নিউজ ডেক্স : রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারকৃতদের নানা অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। বাংলানিউজ
জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner