
নিউজ ডেক্স : করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা দিয়েছেন।’

Lohagaranews24 Your Trusted News Partner