
একদিকে করোনার ভয়, অন্যদিকে কঠোর লকডাউন। গতবছরের ন্যায় এবছরও অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়েছে। তাছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক হাজার পরিবারে উপহার হিসেবে খাদ্য-সামগ্রী পৌঁছে দিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সিটি হাসাপাতালে ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ছরওয়ার কোম্পানি।
সোমবার ১৯ এপ্রিল বিকেল ৩টায় উপজেলা সদর দরবেশহাটস্থ তাঁর ব্যক্তিগত অফিস থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ ও খেঁজুর। আলহাজ্ব ছরওয়ার কোম্পানি বলেন, প্রতিবছর আমার ব্যক্তিগত অর্থায়নে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। এই বছরও করোনা বিপর্যয়ে সাধারণ মানুষেরা ঘরবন্দী ও কর্মহীন। তাই তাদেরকে উপহার হিসেবে কিছু খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করলাম। আগামীতেও আমার এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, অর্থ-সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, প্রচারও প্রকাশনা সম্পাদক এম.এ.এইচ রাব্বি, যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner