
নিউজ ডেক্স : কক্সবাজারের হিমছড়ি সৈকতে পাওয়া গেছে একটি মৃত তিমি। আজ শুক্রবার সকালে এটি মৃত অবস্থায় সমুদ্র পাড়ে ভেসে আসে বলে ধারণা করছেন স্থানীয়রা।
করোনাকালীন নিষেধাজ্ঞার কারণে কক্সবাজার সৈকতে জনসমাগম শূন্য রয়েছে। তারপরও মৃত তিমি দেখতে কিছু লোকজন সেখানে আনাগোনা করতে দেখা যায়।
মৃত তিমিটি উদ্ধার করা হবে নাকি সেখানেই মাটি চাপা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে তা নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এম খাইরুজ্জামান বিপ্লবের মোবাাইলে কয়েকবার সংযোগ পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner