
নিউজ ডেক্স : রাউজানে পুকুরে ডুবে ২ বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের হামজারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কন্যাশিশুর নাম মারিয়া। সে হামজার পাড়া এলাকার মো. টিপুর মেয়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, পুকুরে ডুবে এক শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মারিয়াকে রাউজান নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner