
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় অবৈধভাবে পাচারকালে চিরাই কাঠসহ একটি মিনিট্রাক জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার (২ মার্চ) ভোর ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বিভাগের আওতাধীন সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিট্রাকে (ঢাকামেট্রো-ন-১৭-৮৭৯০) তল্লাশী চালানো হয়। এ সময় মিনিট্রাকে থাকা বিভিন্ন প্রজাতির গাছের অবৈধ চিরাই কাঠ জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, জব্দকৃত চিরাই কাঠের পরিমাণ প্রায় ৬০ ঘনফুট। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। জব্দকৃত চিরাই কাঠ ও মিনিট্রাক বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner