
লোহাগাড়ার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া মাইজ পাড়ায় প্রয়াত মৌলানা বদিউল আলম সড়কে ব্রিক সলিং কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) উক্ত সড়কের পরিদর্শন করেন যান বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার সন্তান মিরান হোসেন মিজান।
এ সময় উপস্হিত ছিলেন অত্র এলাকার মোঃ সাইফুদ্দিন, নাজিম উদ্দিন বাচ্চু, মোঃ সেলিম উদ্দিন, খোরশেদ আলম, কফিল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলমগীর।


মিরান হোসেন মিজান জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের বরাদ্দ হতে বড়হাতিয়ায় মৌলানা বদিউল আলম সড়কের ব্রিক সলিং কাজ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner