
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ৬ পরিবারের বসতঘর। শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আমতলী জগতার পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন, দুলাল নাথ, প্রদীপ নাথ, সন্তোষ নাথ, বিনোদন নাথ, শংকর নাথ ও নিপুর নাথ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। তবে, কার বসতঘরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত সেটা জানা যায়নি। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৪টি মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত এবং ২টি আধাপাকা বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সাতকানিয়া ফায়ার ষ্টেশনের ডিউটি অফিসার মো. শাকিল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner