
নিউজ ডেক্স : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে স্বর্ণের বড় চালান আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পেয়েছি আমরা। এখন গণনা করা হচ্ছে। আনুমানিক ১৬০টি স্বর্ণের বার থাকতে পারে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner