
নিউজ ডেক্স : করোনা শনাক্তের পরীক্ষায় চট্টগ্রামে নতুন আরও ২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে একজন নগরের আগ্রাবাদের শান্তিবাগ এলাকার এবং অন্যজন হালিশহরের নয়াবাজার এলাকার বাসিন্দা। শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১১ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নমুনা পরীক্ষা করা হয়। এতে গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

উল্লেখ্য, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। গত একমাসে মোট ২ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে চট্টগ্রামে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner