
নিউজ ডেক্স : বিয়ে করলেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি; পাত্র কামরুজ্জামান রনি একজন সহকারি পরিচালক ও নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য। ১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ কাজী অফিসে বিয়ে করেছেন বলে জানান তারা; তার ৯ দিন পর বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করেন পরী ও রনি।
অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন রনি। সেই ছবিতে কাজ করতে গিয়ে পাঁচ মাস আগে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়; শুটিং শেষে ঢাকায় ফিরে বিয়ে করেন বলে জানান পরীমনি। বিডিনিউজ
তিনি বলেন, “ছবিটার গল্প শোনাতে প্রায় পাঁচমাস আগে হৃদি আপুর সঙ্গে রনি এসেছিল বাসায়। পরে আস্তে আস্তে শুটিং করতে গিয়ে দু’জনের মধ্যে সখ্যতা তৈরি হয়। ঢাকায় ফিরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সেদিনই কাজী অফিসে গিয়ে বিয়ে করি।”

পরীমনি চলচ্চিত্রটির শুটিং সম্প্ন্ন করে মাসের শেষের দিকে ঢাকায় ফিরবেন; রনি বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফিরছেন। কাজকর্ম গুছিয়ে পরবর্তীতে বিবাহোত্তর আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে বলে জানান রনি।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে আসা এ অভিনেত্রী ‘অন্তরজ্বালা’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত, ‘স্বপ্নজাল’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner