
নিউজ ডেক্স : লামা উপজেলার আজিজনগরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ৪ নভেম্বর সোমবার সকালে ইউনিয়নের ক্যাম্প ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কামরুজ্জামান।
নিহত যুবক মিজানুর রহমান (৩০) ওই এলাকার মৃত আবদুল মতিনের পুত্র।

জানা যায়, ঘটনার সময় মিজান তার বাড়ির পাশে গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে। এতে সে গুরতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner