
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু’আসামীকে গ্রেফতার করেছে। গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই জহির উদ্দিন।
গ্রেফতারকৃতরা হল উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজার মিয়া খলিফার বাড়ির হাবিবুর রহমানের পুত্র মোঃ করিম (৪০) ও সদর ইউনিয়নের রশিদার পাড়ার লিয়াকত মিয়ার বাড়ির আবুল হাশেমের পুত্র মোঃ জহির উদ্দিন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে থানার এএসআই শাকিল রানা ও এএসআই জহির উদ্দিন তাদেরকে স্ব স্ব বাড়ি থেকে গ্রেফতার করে। করিম দু’মামলার গ্রেফতার পরোয়ানী ও জহির মাদক মামলার আসামী।
আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner