
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক শিশুর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩১ জুলাই বুধবার বিকেল ৫টায় নিহত শিশুর দাদী তার ঝুঁলন্ত লাশ দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খানে আলম।
নিহত শিশু মোঃ শাকিল (১০) উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান মাঝর পাড়ার নুরুল হোসেনের পুত্র।

খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার ঘটনাস্থলে গিলে লাশের সুরতহাল লিপিবদ্ধ করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি গামছা প্যাচিয়ে বাড়ির ছাদের বীমের সাথে ঝুঁলে আত্মহত্যা করেছে। ঘটনার দিন নিহত শিশুর মা-বাবা ঘরে ছিল না।
ইউপি সদস্য খানে আলম জানান, শিশুটি মানসিক প্রতিবন্ধী ও সহায়-সম্বলহীন পরিবারের সন্তান। তবে, এ ঘটনায় এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner