
নিউজ ডেক্স : রাজশাহীতে মেয়ের জন্য ঘর-বর দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মহানগর বাইপাস সড়কের লিলি সিনেমা হলের মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা (৪৫) গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার পরিবারের আরও চারজন সদস্য আহত হয়েছেন। জানা যায়, গোদাগাড়ী থেকে অটোরিকশায় পরিবারসহ মেয়ের জন্য ঘর-বর দেখতে পবা উপজেলার বায়া এলাকায় যাচ্ছিলেন নিহত বাদশাহসহ তার পরিবার। পথে মহানগরীর লিলি সিনেমা হলের মোড়ে তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হলে হতাহতের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner