
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এসময় পাচারকারী সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বাসের সিটের উপরে লাগেজ রাখার স্থানে ইয়াবা রেখে সেখানে টিন দিয়ে আটকে দেয়া হয়েছিল। বাসের অনেক যাত্রী জানতেন না, সেখানে ইয়াবা আছে। তবে আটকৃতরা জানতেন বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে এই বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner