
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ লোকমানের মা মরিয়ম বেগম (৮০) আজ ৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…….রাজেউন)।
তিনি উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার মরহুম গোলাম সোবহানের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একইদিন বাদ আছর সাতগড় নাকাড়া মুড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
ডাঃ মোহাম্মদ লোকমানের মা’র মৃত্যুতে চিকিৎসক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক শোক জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner