
______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
সময়গুলো ভাগ করে নিই
চলো,
কিছুটা তোমার, কিছুটা আমার
কিছুটা আমাদের,
একটি যেন চেপে না বসে
অন্যটাতে।
কথাগুলোকেও ভাগ করে নিই
চলো,
কিছু আমার, কিছু তোমার
কিছু দু’জনার,
অধিক্রমণে না হারাক কোনো কথা।
প্রেমটুকু শুধু
থাকুক অ-বিভাজিত,
পুরোটা আমাদের
পুরোটা দু’জনের
আমাদের দু’জনের,
বিভাজনে প্রেম
হারায় সার্থকতা !

Lohagaranews24 Your Trusted News Partner