
এলনিউজ২৪ডটকম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লোহাগাড়া নির্বাচনী এলাকায়ও বিদ্যমান সকল প্রকার নির্বাচনী পোস্টার, ব্যানার, দেয়ালিকা, বিলবোর্ড, গেইট, তোরণ ও আলোকসজ্জা সরানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসরার এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। গত ১১ নভেম্বর রোববার জেলা প্রশাসকের কার্যালয় হতে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নির্দেশ দেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম সূত্রে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পোস্টার, ফেস্টুন, ব্যানার দেয়ালিকা বন্ধের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। তাই আগামী ১৪ নভেম্বর রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে অপসারণের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে (পৌরসভা, ইউনিয়ন) বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিজ এলাকায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রচার প্রচারণার নিমিত্তে বিভিন্ন প্রকার পোস্টার, ফেস্টুন, ব্যানার দেয়ালিকা প্রচার করে আসছেন দীর্ঘদিন ধরে। তাই এগুলো সরানোর জন্য এ প্রজ্ঞাপন জারি হয়েছে। আশাকরি এ ব্যাপারে সকলের সহযোগিতা পাবো।
Lohagaranews24 Your Trusted News Partner