
নিউজ ডেক্স : কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের কাছে বলেছেন, আমরা মামলা গ্রহণ করে শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখছি।
এদিকে মামলা দায়েরের আগেই মাইদুল ইসলামসহ দুজন শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছিল ছাত্রলীগ। হুমকির মুখে দুই শিক্ষক ক্যাম্পাসে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner