
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর হত্যায় করা হয় বাঙালি জাতির মেধাবী সন্তানদের। বাঙালি জাতি প্রতিবছর বিজয় উৎসবের আগে শ্রদ্ধা নিবেদনার সাথে স্মরণ করে থাকে শহীদ বুদ্ধিজীবীদের। বক্তারা আরো বলেন, শহীদদের আদর্শ ও স্বপ্ন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
Lohagaranews24 Your Trusted News Partner