
এলনিউজ২৪ডটকম : যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার আবদুর রশিদের পুত্র মো. সাদেক (২১), একই থানার কুতুপালং এলাকার আবদুর শুক্কুরের পুত্র মোহাম্মদ উল্ল্যাহ (২২) ও নরসিংদী সদরের ভেলানগর এলাকার আবুল হাসেমের পুত্র মো. আরিফ (২৮)।
লোহাগাড়াা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner