
_____নীলিমা আক্তার নীলা____
মনে হলো
একটি ভুল ঠিকানা নিয়ে
আমি এগোচ্ছি।
যেখানে যাচ্ছি সেখানেই ভুল।
চারিদিকে ভয়ানক শব্দ
কিংবা
হিংস্র জানোয়ারের নোংরা চোখ
মাঝে মাঝে করুণ কান্নার আর্তনাদ
দিনের বেলাও অন্ধকারের হামলা।
বার বার শিউরে উঠছি আমি
থমকে যাচ্ছে পা দু’টো
সামনে এসে দাঁড়ালো
একটি ছায়া।
তখনই মনে হলো আমার
ঠিকানাটা সত্যি ছিলো
কিন্তু মানুষটা ছিলো ভুল।

Lohagaranews24 Your Trusted News Partner