
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা পূর্ব পাড়ার এক যুবক আজ ১৬ আগষ্ট সৌদিয়া আরবের আবহায় ফজরের নামাজ (সৌদিয়া আরব সময়) আদায়ের পর নিজ বাসায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
নিহত মোঃ ইউসুফ ওই এলাকার আবুল হাশেম মিয়াজির পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, ৫ ভাই ও ১ বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান।

জানা যায়, নিহত মোঃ ইউসুফ দীর্ঘ প্রায় ১০ বৎসর যাবত সৌদিয়া আরবে অবস্থান করে আসছিলেন। সেখানে তিনি একটি দোকানে চাকুরী করতেন। গতো ৫ মাস আগে তিনি দেশে ছুটি কাটিয়ে সৌদিয়া আরব নিজ কর্মস্থলে চলে যায়। নিহতের লাশ দেশে আনা হবে কিনা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
মোঃ ইউসুফের মৃত্যুর খবর দেশে পৌঁছলে স্বজনদের মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের বন্ধু মোহাম্মদ আরিফ উল্লাহ সূত্রে এ তথ্য জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner