
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে ৩ মে, ২০ বৈশাখ বুধবার বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সদরের মা-মণি হাসপাতালের নতুন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক যথাক্রমে আবুল কালাম আজাদ, পুষ্পেন চৌধুরী, মামুনুর রশিদ, আবদুল জব্বার ফিরোজ, সাইফুল ইসলাম, মনির আহমদ আজাদ, জাহেদুল ইসলাম, খোকন সুশীল ও কামরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক রায়হান সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের উপর গুরত্বারোপ করা হয়। আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner