
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা শফিক আহমদের নামাজে জানাজা ১২ জানুয়ারী বাদ আছর স্থানীয় মাঠে অনুষ্ঠিত।
নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের বড় পুত্র মাওলানা জাফর সাদেক মুহাম্মদ ইকবাল। জানাজায় হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আজ ভোররাতে শ্বাসকষ্টজনিত কারণে নগরীর এক প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner