
নিউজ ডেক্স : চট্টগ্রামের সন্দ্বীপের উত্তর মগধরা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মো. সৌরভ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার মগধরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সৌরভ উত্তর মগধরার এক নম্বর ওয়ার্ডের মো. মোছাদ্দেকের পুত্র।

সন্দ্বীপ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, নিহত সৌরভের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা তাকে হাত-পা বেঁধে দুর্বৃত্তরা খুন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner