
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আন্ধার মা’র দরগাহ এলাকায় ২৪ জুন রবিবার বিকেল পৌনে ৫টায় যাত্রীবাহী বাস ব্রেকফেল করে দূর্ঘটনা পতিত হয়েছে। তবে চালকের বিচক্ষণতায় বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী সকলে অক্ষত রয়েছে।
বাসের যাত্রী হাবিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা (চট্টমেট্রো চ-০১৭৬ ) বাসটি মহাসড়কের মৌলভীর দোকান পার হলে ব্রেকফেল করে। এরপর চালক সড়কের পাশে নানা জায়গায় গাছের সাথে আটকানোর চেষ্টা করে। পরে সুযোগ বুঝ এখানে ঘটনাস্থলে গাছের সাথে বাসটি আটকিয়ে দেয়। এতে গাড়িটি গাছের সাথে হেলে গেলে দরজা আটকে যায়। স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন। দুর্ঘটনায় হাবিব পিঠে সামান্য আঘাত পেয়েছেন বলে জানান।

দোহাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner