
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জাকের হোসাইন মাহমুদ। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি যোগদান করেন। তিনি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বলে জানা গেছে।
জানা যায়, জাকের হোসাইন মাহমুদ ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১০ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান। পরে হাটহাজারী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), খাগড়াছড়িতে ওসি ডিবি, চকরিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), কক্সবাজারে ওসি ডিবি, কক্সবাজারে ওসি টুরিস্ট, কক্সবাজারে সিআইডি ইনচার্জ, ফটিকছড়ি থানা ওসি ও এসবিএন- এ কমর্রত ছিলেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। তাঁর বাড়ি ফেনী সদরে।
নবাগত ওসি জাকের হোসাইন মাহমুদ লোহাগাড়ায় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner