
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৬ দোকানী ও ৪ চালককে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) সকালে সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা রোডস্থ সমশুল আলমের মালিকানাধীন রিদুয়ান ফার্নিচারকে ১০ হাজার টাকা, তাজ উদ্দিনের মালিকানাধীন মদিনা ডিপার্টমেন্টাল স্টোরকে ৯ হাজার টাকা, খায়ের আহমদকে ৫ হাজার টাকা, মো. আবছারের মালিকানাধীন নয়ন স্টোরকে ৮ হাজার টাকা, মো. মাসুকের মালিকানাধীন হিরু কুলিং কর্ণারকে ৮ হাজার টাকা, টেন্ডল পাড়াস্থ আবদুল হামিদের মালিকানাধীন ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা ও ৪ ট্রাক চালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ জানান, সরাকরি নির্দেশনা অমান্য করায় ৬ দোকানদার ও ৪ ট্রাক চালককে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner