
লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাতকানিয়ার সন্তান নাছির উদ্দিন মিন্টুর জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় বটতলী মোটর ষ্টেশনে সাবেক ছাত্রনেতা জাহেদুল কবির সুমনের নেতৃত্বে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ সাতকানিয়া সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক উসমান আলী, আজিজুর রহমান, মহিবুল্লাহ, মিছবাহ উদ্দিন রাজিব, আবদুল মান্নান, ইকবাল হোসেন, নাজিম উদ্দিন ও মুন্নাসহ অসংখ্য নেতৃবৃন্দ।

কেক কাটা অনুষ্ঠানের পর নেতৃবৃন্দ নাছির উদ্দিন মিন্টুর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner