
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান।

তিনি জানান, বিশেষ জরুরী কারণে চুনতিতে প্রধানমন্ত্রীর সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম’র কবরে শ্রদ্ধা নিবেদন ও বড়হাতিয়ার নিজ গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজনের সাথে মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।
তিনি আরো জানান, বুধবার (৮ জানুয়ারী) দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
উল্লেখ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার পরে প্রথম লোহাগাড়ায় আসার কথা ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner