
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক আহত হয়েছেন। আজ ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই আবদুল হক ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এসআই আবদুল হক জানান, বাসের ধাক্কায় আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। কেউ তার পরিচয় জানতে পারলে ০১৭১১-৩১১৯৮০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্থানীয় ধারণা করছেন আহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner