
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টায় উপজেলার আমিরাবাদ স্কুল রোড থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার আমিরাবাদ স্কুল রোড এলাকার আবুল কাশেমের পুত্র মো. শিমুল (২০) ও একই এলাকার শাহীদুল কবির সেলিমের পুত্র শাফাদুল কবির জিম (১৮)।
পুলিশ জানায়, ঘটনার রাতে আমিরাবাদ স্কুল রোড এলাকায় জনৈক এক মহিলার বাসায় ২ যুবক পুলিশ পরিচয় দিয়ে ঢুকে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ওই মহিলাকে ভয়ভীতি দেখায়, মারধর করে ও এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকী দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনার সাথে জড়িত ২ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় দ্রুত আইনে মামলা রুজু করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটকরা এলাকার চিহ্নিত ছিনতাকারী। তারা এলাকার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। বুধবার (১১ মার্চ) সকালে আটক ২ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner