
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ কহিনুর আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কহিনুর আক্তার কক্সবাজারের টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের স্ত্রী।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner