
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ আমিন ড্রাইভার (৪৮) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা শাহ সুজাপুর রহিমা ফকির বাড়ির মৃত নূর আহমদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার একটি বাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পেশায় গাড়ি চালক হলেও তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner