Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে শারিরীক নিপীড়ন, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে শারিরীক নিপীড়ন, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দশ বছর বয়সী এক মাদ্সারা ছাত্রকে অপহরণ করে শারিরীক নিপীড়নের ঘটনায় অভিযুক্ত মুহাম্মদ বেলাল উদ্দিন (৩০) নামে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় আবাসিক হোটেলের এক কক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বেলাল উদ্দিন কক্সবাজারের পেকুয়া থানার বারবাকিয়া ইউনিয়নের শীল খালি সবুজ পাড়ার নুরুল আলমের পুত্র ও উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের কামারদিঘীর পাড়স্থ মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক।

পুলিশ জানায়, শারিরীক নিপীড়নের শিকার শিশুটি মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানার ছাত্র। গত শুক্রবার শিশুটি মাদ্রাসা থেকে পাশের মসজিদে জুমার নামাজ আদায় করতে আসে। এ সময় শিশুটিকে তার মা এসেছে বলে ছলচাতুরী করে পূর্ব পরিকল্পিতভাবে জোরপূর্বক অপহরণের পর অজ্ঞাতস্থানে নিয়ে যায় শিক্ষক বেলাল উদ্দিন। পরে শিশুর পিতা থানায় বিষয়টি অবগত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভা এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদ্রাসা শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে অহপরণ করে হোটেলের কক্ষে নিয়ে জোরপূর্বক শারিরীক নিপীড়ন করা কথা স্বীকার করেছেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেয় ওই শিক্ষক।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকভাবে শারিরীক নিপীড়ন করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। একইদিন অভিযুক্ত শিক্ষক বেলাল উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!