
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে মোহাম্মদ মুজিবুর রহমান সভাপতি ও আমির হোসেন সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন। এছাড়া নুরুল কবির কাদেরী সহ-সভাপতি, শিহাব উদ্দিন সহ সম্পাদক, রফিক উদ্দিন সাংগঠনিক সম্পাদক, তফসির উদ্দিন কোষাধ্যক্ষ, মাঈন উদ্দিন প্রচার সম্পাদক, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ শাহজাহান, আবু তাহের ও ফরিদুল আলম কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, উপজেলা দলিল লেখক সমিতির উৎসব মুখর নির্বাচনে ৩৪ জন সদস্যের মধ্যে ৩২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner