
নিউজ ডেক্স : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় থাকেন। তবে বাবার হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে পথসভায় সাধারণ জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান ফখরুল কন্যা। বাবার হয়ে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।

শামারুহ বলেন, আমার বাবা ৭০ বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, এখনও লড়ছেন। আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখনই বাবা সরকারি চাকরি বাদ দিয়ে জন সেবায় রাজনীতিতে যোগ দেন।
Lohagaranews24 Your Trusted News Partner