
______ফিরোজা সামাদ______
হয়তো অনেকটা ভুল ছিলো আমার
খুব সামান্য কিছু ভুল ছিলো তোমারও !

কিন্তু ; স্নেহ, মমতা, ভালোবাসা ?
তাও কি ছিলো ভুল ? নাকি তা ছিলো অভিনয়?
দিয়ে যেতে শুধু ভুলের মাশুল?
মহাসাগরের মাঝে একবিন্দু শিশিরের
কি দাম অাছে বলতে পারো ?
একটু ভুল কখনো হতে পারে অফুরন্ত ?
একটু ব্যথা কি করে হয় অনিঃশেষ ?
কেমন করে ভুলের মাশুল হয় এক সাগর?
কোনোকিছু যদি বলতে না পারো
তবে, কেমন করে অাড়াল করো নিজেকে?
হৃদয়পানে তাকাও,বিবেকের মুখোমুখি হও,
তোমার প্রতিচ্ছবি দেখো! চিনতে পারো তাকে?
অাগের ছবির পানে তাকাও! বৈপরীত্য দেখো!
তাকাতে ইচ্ছে করে ? সত্যি বলতে ভীষণ ভয়?
ওটা ভয় নয়,প্রকৃত মানুষ যদি হও
তবে দেখো ওটা সঙ্কোচ, অপরাধবোধ!
যদি তাই হয় তবে ভেবে নিও মানবতাপূর্ণ
একটি মানুষ অাজও তোমাতে বসত করছে !
হাত বাড়াও অাগামীর পানে ভুলগুলো ভুলে
দেখো অালোকিত দিন সকলের অপেক্ষায় !!
Lohagaranews24 Your Trusted News Partner